আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভি আজ নবম বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। আজ সকালে আরটিভি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল স্টুডিওতে থাকছে দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।
আরটিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।