আরণ্যকের দুটি নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু অন্যরকম উদ্যোগ নিয়েছে আরণ্যক নাট্যদল। এর আগে যাঁরা কখনোই নির্দেশনা দেননি, দলের এমনি দুজন সদস্যকে দেওয়া হলো নতুন নাটকের দায়িত্ব। তাঁদের একজন দীপক সুমন, অন্যজন মাসুদুজ্জামান। দীপক নির্দেশনা দিয়েছেন ‘সফোক্লিস’ অবলম্বনে ইতি ইয়োকাস্তে এবং মাসুদুজ্জামান শেকসপিয়রের হ্যামলেট নাটকের।কেমন হলো তাঁদের নির্দেশনা? তা দেখার জন্য নাটক দুটির অন্দরমহল প্রদর্শনীর আয়োজন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে। এখানে উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ ও দলের অন্য সদস্যরা।মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ইতি ইয়োকাস্তে এবং বুধবার হ্যামলেট নাটকের প্রদর্শনী হয়। নাটক দুটি দেখার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মামুনুর রশীদ বললেন, ‘এমন একটি নিরীক্ষাধর্মী প্রযোজনার কাজ করার ব্যাপারে আমরা অনেক দিন ধরেই ভেবেছি। সেই পরিকল্পনা থেকে এই দুটি নাটক হয়েছে। আমি বলব, এ সময় নাট্যকর্মীদের সৃজনশীল নাট্যচর্চায় উদ্বুদ্ধ করার ব্যাপারে কিছুটা অবদান রাখতে পেরেছি।’নাটক দুটি নিয়মিত মঞ্চে আনার ব্যাপারে তিনি বলেন, ‘এখনো সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই আলোচনা করে তা স্থির করব।’