আরণ্যকের নতুন নাটক ‘পুতুলকথন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবস উপলক্ষে আরণ্যক নাট্যদল আজ আনছে নতুন পথনাটক পুতুলকথন। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটি লিখেছেন মিশু মিলন, নির্দেশনা দিয়েছেন আবু হাশিম মাসুদুজ্জামান। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। আরও থাকবে আলোচনা, সমগীতের গান এবং কবিতা আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ, শিমুল মুস্তাফা ও হাসান আরিফ। বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে হবে সেমিনার। একই হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক রাঢ়াঙ। আরণ্যক নাট্যদলের দলপ্রধান মামুনুর রশীদ বলেন, ‘আমরা তিন দশক ধরে এই আয়োজন করে আসছি। সম্প্রতি সাভারে ঘটে যাওয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে এবারের মে দিবসকে আমরা ঘোষণা করছি—রক্তে রাঙা মহান মে দিবস।’