আরণ্যকের নতুন নাটক ‘বঙ্গভঙ্গ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে অনেক নাটক হয়েছে। একইভাবে নজরুলকে নিয়েও নাটক হয়েছে। কিন্তু তাঁদের অনেক স্বপ্ন এবং চিন্তাভাবনার বাস্তব প্রতিফলন নিয়েও নাটক করার প্রয়োজন আছে।’ বললেন মামুনুর রশীদ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথের অবস্থান এবং অবিভক্ত বাংলা নিয়ে তাঁর যে স্বপ্ন ছিল—তা নিয়ে মামুনুর রশীদ লিখেছেন নাটক বঙ্গভঙ্গ। পাসপোর্ট এবং ভিসা ছাড়া সড়কপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে রহস্যময় দুজন ব্যক্তি। সীমান্তের প্রহরীরা তাদের ধরে ফেলে। তাদের নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। এভাবে শুরু হয় নাটকের গল্প।নাটকটির নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির। তিনি জানালেন, নাটকের গল্প একটু অন্য রকম। রবীন্দ্র-সাহিত্যের অনেকগুলো চরিত্র নিয়ে নাটকটির গল্প। এখন নাটকটির প্রথম পর্যায়ের পাঠ হচ্ছে। মহড়া শুরু হবে জুন মাসে।