আরফিন রুমীর নতুন মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হচ্ছে আরফিন রুমীর নতুন মিউজিক ভিডিও। ‘ভালোবাসার পরশ’ শিরোনামের গানটি রুমি গেয়েছেন মিশ্র অ্যালবাম ‘নীলাঞ্জনা’য়। রুমির সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন শেখ সুমন এমদাদ। গানের ভিডিওটিও নির্মাণ করেছেন শেখ সুমন নিজেই।সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ভালোবাসার পরশ’ গানটির চিত্রায়ণ করা হয়েছে। গল্পনির্ভর এ মিউজিক ভিডিওটিতে আরফিন রুমির সঙ্গে মডেল হিসেবে থাকছেন মনিকা।রুমি বলেন, ‘নীলাঞ্জনা’ অ্যালবামের ‘ভালোবাসার পরশ’ গানটির জন্য অনেকেই প্রশংসা করেছেন। মিউজিক ভিডিও প্রকাশের পর গানটি নিশ্চয়ই শ্রোতারা আরও বেশি পছন্দ করবেন।এ বছর আরফিন রুমির আরও দুটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে। একটিতে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা। অন্যটিতে কণ্ঠ দিয়েছেন পড়শী। তবে এবারেরটি রুমির একক গান।উল্লেখ্য, দ্বিতীয় বিয়ে ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি দুরবিন ব্যান্ড থেকে বহিষ্কার করা হয় আরফিন রুমীকে।