আরবি ভাষায় গাইবেন শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরবি শব্দভান্ডারের মোটে দুটি শব্দ দখলে আছে শাকিরার। সেই শব্দ দুটি হলো ‘আতিনি বোসা’। মানে ‘আমাকে চুম্বন করো’! শাকিরা এই জ্ঞান জাহির করলেন গত শনিবার, মরক্কোতে, সেখানকার মাওয়াজিন ওয়ার্ল্ড রিদমস মিউজিক ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলনে! কলম্বীয় এই তারকার কাছ থেকে এ কথা শুনে হেসেই কুটিকুটি হয়েছেন উপস্থিত সাংবাদিকেরা। আর ওই সংবাদ সম্মেলনে শাকিরা জানালেন, সামনে আরবিতেও গান গাওয়ার ইচ্ছে আছে তাঁর। তিনি বললেন, ‘আরবিতে অ্যালবাম করা খুব চ্যালেঞ্জিং হবে। তাই তার আগে আমাকে আরবি ভাষা রপ্ত করতে হবে।’ ওয়েবসাইট।