আরশাদ-মিনিশা প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের পরিচালক আনন্দ কুমারের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন আরশাদ ওয়ার্সি ও মিনিশা লাম্বা। অভিনয়ের পাশাপাশি নতুন এ জুটি পরস্পরকেও নাকি প্রচুর সময় দিচ্ছে। এক ছবিতে জুটি হয়েই নাকি পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছেন তাঁরা।শুটিংয়ে অভিনয় ছাড়াও এ জুটির মধ্যে ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। সম্প্রতি চলচ্চিত্রসংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডডে। সূত্রটি জানিয়েছে, আরশাদ ওয়ার্সি ও মিনিশা লাম্বা চলচ্চিত্রের সেটে যতটা সময় দিচ্ছেন, সেটের বাইরেও তাঁদের তার চেয়ে বেশি সময় কাটছে। আরশাদ চাইছেন, এ ছবিতে মিনিশার সঙ্গে তাঁর দৃশ্য আরও বাড়ানো হোক।এর আগে ২০০৮ সালে বিবাহবহির্ভূত সম্পর্কের গুজবে আরশাদ ওয়ার্সির পারিবারিক সমস্যা তৈরি হয়েছিল। সে সময় অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর চাউর হয়েছিল।