আরাধ্য ৫৪ কোটি রুপির মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক বছর বয়সে ৫৪ কোটি রুপির মালিক হয়েছে আরাধ্য রাই বচ্চন। আরাধ্য বলিউডের তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি আর অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে। গত ১৬ নভেম্বর তার এক বছর পূর্ণ হয়েছে। আরাধ্যর প্রথম জন্মদিন উদ্যাপন করা হয় পারিবারিকভাবে। জন্মদিনে মা-বাবা তাকে উপহার দিয়েছেন ২৪ লাখ রুপি দামের বিএমডব্লিউ মিনি কুপার গাড়ি। এবার আরাধ্যের জন্য দুবাইতে একটি বাড়ি কিনেছেন তার মা-বাবা। ভারতীয় মুদ্রায় এই বাড়ির দাম ৫৪ কোটি রুপি।