আরাধ্যর জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট আরাধ্যর প্রথম জন্মদিনটি পালন করা হবে লোকচক্ষুর আড়ালে। তেমনটাই জানিয়ে দিয়েছেন মা ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ ১৬ নভেম্বর এক বছর পূর্ণ হবে আরাধ্যর। ঐশ্বরিয়া বললেন, ‘কত দ্রুত সময় চলে যায়। আরাধ্যর প্রথম জন্মদিনে শুধু বচ্চন পরিবারের সবাই আর আমার মা-বাবা থাকবেন।’ম্যাজিক বাস কিডসের সঙ্গে শিশু দিবস পালনের সময় ঐশ্বরিয়া এ কথা জানান। ম্যাজিক বাস নামের এনজিওটি সুবিধাবঞ্চিত শিশুদের খেলাধুলার সুযোগ করে দেয়। তিনি আরও জানান, এখনই অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই তাঁর। আইএএনএস।