আরাধ্যর জন্মদিনে বিএমডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ নভেম্বর, আরাধ্যর প্রথম জন্মদিন। বাবা অভিষেক বচ্চন ও মা ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁদের মেয়েকে জন্মদিনে উপহার দিলেন বিএমডব্লিউ মিনি কুপার গাড়ি। এর আগে চার মাস বয়সে বাবার কাছ থেকে অওডি গাড়ি উপহার পেয়েছিল আরাধ্য। জি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়।মেয়ের প্রথম জন্মদিনে দামি গাড়ি উপহার দেওয়ার বিষয়টি সবাইকে জানালেও জন্মদিনের অনুষ্ঠান ঘরোয়াভাবে পালন করবেন বলে জানান ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়া এ প্রসঙ্গে বলেন, ‘সময় কত দ্রুত চলে যায়। আরাধ্যর বয়স এক বছর হয়ে গেল। আরাধ্যর প্রথম জন্মদিনে শুধু বচ্চন পরিবারের সবাই আর আমার মা-বাবা থাকবেন।’অভিষেক বচ্চন বলেন, ‘সব মায়ের কাছেই তাঁর সন্তানের প্রথম জন্মদিনটা বিশেষ কিছু। কেননা জন্মের পর সন্তানের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান একজন মা। সন্তানের সব যত্ন নেন মা।’ উল্লেখ্য, ভারতের সবচেয়ে ছোট তারকাখ্যাতি পাওয়া শিশু আরাধ্য। এক বছর বয়স হতে না হতেই মা-বাবার সঙ্গে প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করা হয়ে গেছে আরাধ্যর।