আরাধ্যর জন্য স্কুল খুঁজছে বচ্চন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্য
ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্য

অমিতাভ বচ্চনের নাতনি বলে কথা! হ্যাঁ, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য বচ্চনের জন্য এবার স্কুলের খোঁজ করছেন অমিতাভ বচ্চন নিজেই। আগামী নভেম্বর মাসে আরাধ্যর বয়স হবে দুই বছর। অমিতাভ, অভিষেক আর ঐশ্বরিয়া নভেম্বর মাসেই আরাধ্যকে কোনো নার্সারি স্কুলের প্লে গ্রুপে ভর্তি করাতে চান। আর তাই এখন থেকে গোটা পরিবারই মুম্বাইয়ে একটি ভালো স্কুলের খোঁজ নেওয়া শুরু করেছে। তবে এই স্কুল খোঁজার কাজে সবার চেয়ে এগিয়ে অমিতাভ বচ্চন। সময় পেলেই তিনি ছুটে যাচ্ছেন নাতনির স্কুলের খোঁজে।