আরাধ্যর দাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ নভেম্বর দুই বছরে পা রাখবে আরাধ্য বচ্চন। বচ্চন পরিবারের জন্য এ ভারি আনন্দের খবর। কয় দিন আগেই গেল আরাধ্যর দাদা অমিতাভ বচ্চনের জন্মদিন। সেদিন অনেক উপহারই পেয়েছেন এই বলিউড তারকা। তবে সবচেয়ে বড় উপহারটি পেয়েছেন একমাত্র নাতনির কাছ থেকে। টুইটারে তা জানিয়ে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত সেটা...যখন আপনার নাতনি কিছু না বলতেই দাদা বলে ডেকে ওঠে আপনাকে!’ হ্যাঁ, সেদিন নাকি অমিতাভকে প্রথম ‘দাদা’ বলে ডেকেছে আরাধ্য। পরিবারের এই নবীন সদস্যকে নিয়ে বেশির ভাগ সময় কাটছে অমিতাভের। নিজের দাড়িও নাকি বরাদ্দ রেখেছেন প্রিয় নাতনির খেলার জন্য! এনডিটিভি।