আরাধ্যর মুখদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাস পর দেখা পাওয়া গেল আরাধ্য বচ্চনের। মা-বাবা, দাদা-দাদির কোলে চড়ে ঘুরে বেড়িয়েছে সে অনেকবার। তবে তার মুখটা দেখা যায়নি এত দিন। সেটা খুব যত্নে আড়াল করেই রেখেছিল তার পরিবার।বাবা অভিষেক বচ্চন আছেন শিকাগোতে ধুম থ্রির শুটিংয়ে। বাবার সঙ্গে দেখা করতেই যাচ্ছিল আরাধ্য। মুম্বাইতে বিমানবন্দরে মায়ের কোলে দেখা গেল তাকে, একটু বোধহয় ক্লান্ত সে। তবে ক্যামেরার ঝলকানিতে মোটেও ভয় পায়নি। বচ্চন পরিবারের মেয়ে বলে কথা! বড় বড় চোখ মেলে তাকিয়েই ছিল।যুক্তরাষ্ট্রে তার দেখা হবে আরেক তারকা সন্তান আজাদ আমির খানের সঙ্গে। আমির খানও একই ছবির শুটিংয়ে ছেলেকে নিয়ে আছেন সেখানে। মুম্বাই মিরর।