আরিফ মঈনুদ্দীনের কবিতা নিয়ে আবৃত্তির অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফ মঈনুদ্দীনের কবিতার বই এখানে জিন্দাবাদ ভাড়া পাওয়া যায় বেরিয়েছে ২০০৬ সালে। এবার এই বইয়ের ২১টি কবিতার আবৃত্তি নিয়ে এসেছে অ্যালবাম। আবৃত্তি করেছেন কাজী আরিফ, মাহিদুল ইসলাম, শামস সুমন, কান্তা কানিজা, ডালিয়া দাস ও লিঠু মন্ডল।আরিফ মঈনুদ্দীন জানান, এই অ্যালবামের জন্য বেছে নেওয়া হয়েছে সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক কবিতা।অ্যালবামটি প্রকাশ করেছে আবৃত্তিমেলা।