আরেক ন্যান্সির অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী ন্যান্সি রহমানের গান নিয়ে এসেছে অডিও অ্যালবাম। নাম বাপ্পা মজুমদার ফিচারিং ন্যান্সি রহমান। শুক্রবার বিকেলে এক পাঁচতারকা হোটেলে অ্যালবামটির মোড়ক খুললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। তিনি বললেন, ‘ন্যান্সির গান শুনে ভালো লেগেছে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া এবং শিল্পী ন্যান্সি রহমান। অ্যালবামে গান আছে ১১টি। সব কটি গানের সুর ও সংগীতায়োজনের পাশাপাশি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা।