আরেকটি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উৎসব’। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে তিন দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শর্টফিল্ম ডাইরেক্টর অ্যাসোসিয়েশন। আজ বিকেল চারটায় সেমিনার হলে উৎসবের উদ্বোধন করা হবে।উৎসব কমিটির সচিব শহীদুজ্জামান বাদল জানান, এবারই প্রথম এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। এখানে ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৪০টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র, শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র ও শ্রেষ্ঠ সমালোচক পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া থাকছে সেমিনার, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কিছু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে জহির রায়হানের স্টপ জেনোসাইড।