আরেফিন শুভর চার নম্বর চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়া-ছবি ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনির পর এবার নতুন আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন আরেফিন শুভ। নাম এ কেমন প্রেমের গল্প। পরিচালক ফয়সাল রোদ্দি। সম্প্রতি ছবিটির কর্তৃপক্ষের সঙ্গে শুভর চুক্তি হয়েছে।শুভ বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হলো চলচ্চিত্রে ব্যস্ত হওয়া। ধীরে ধীরে সে পথেই হাঁটছি।’নতুন ছবি সম্পর্কে শুভ আরও বলেন, ‘এখানে আমাকে সংগীতপ্রেমী একজন তরুণ হিসেবে দেখানো হবে। সংগীতে স্বপ্ন পূরণের পথে যে বেগ পেতে হয়, তা তুলে ধরা হবে। এ ধরনের কাজ আগে আমার করা হয়নি। আশা করছি, অন্য রকম কিছু একটা হবে।’এ কেমন প্রেমের গল্প ছবিতে শুভর বিপরীতে অভিনয় করবেন দুজন নায়িকা। তাঁদের মধ্যে একজন আঁচল। অন্যজনকে শিগগিরই চূড়ান্ত করা হবে।সম্প্রতি মালয়েশিয়া থেকে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির শুটিং শেষ করে দেশে ফিরেছেন শুভ। তিনি বলেন, ‘মালয়েশিয়ার দারুণ দারুণ সব লোকেশনে ছবিটির শুটিং করেছি।’আরেফিন শুভ প্রথম অভিনয় করেন জাগো ছবিতে।