
বিলবোর্ডে শীর্ষ তালিকায় বেশ কয়েকটি বিভাগের মধ্যে অন্যতম হলো রক এয়ার প্লে। এই রকম এয়ার প্লে বিভাগে একত্রিশ সপ্তাহ যাবৎ আর্কটিক মাঙ্কিজের ‘ডু আই ওয়ালা নো’ গানটি অবস্থান করছে। আর বিগত কয়েক সপ্তাহে তা প্রথম স্থানটি দখল করেছে।
আর্কটিক মাঙ্কিজ একটি ব্রিটিশ ইডি রক ধাঁচের গানের দল। ২০০২ সালে এ দলটি শেফিল্ডের িগ্রন হাইতে গড়ে ওঠে। অ্যালেক্স টার্নার, জেমি কুক, ম্যাট হোল্ডারস ও অ্যান্ডি নিকোলসন মিলে দলটি গড়ে তোলেন। আর্কটিক মাঙ্কিজ এখন পর্যন্ত পাঁচটি অ্যালবাম বের করেছে। তাদের প্রথম অ্যালবাম হোয়াটেভার পিপল সে আই অ্যাম, দ্যাটস হোয়াট আই অ্যাম নট বের হয় ২০০৬ সালে। এই অ্যালবামটি ছিল ব্রিটিশ সংগীতের ইতিহাসে সবচেয়ে বহুল বিক্রীত কোনো নতুন দলের প্রথম অ্যালবাম।
তারা এখন পর্যন্ত সাতবার ব্রিট অ্যাওয়ার্ডস জয় করে। গ্র্যািম অ্যাওয়ার্ডের জন্যও তারা দুবার মনোনীত হয়। তারা তাদের প্রথম অ্যালবামের সাফল্যের কারণে ২০০৬ সালে মার্কারি প্রাইজ জয় করে।
আর্কটিক মাঙ্কিজ হলো ইন্টারনেটভিত্তিক প্রচার পেয়ে শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হতে পারা দলগুলোর অগ্রদূত। ব্রিটিশ পোস্ট পাঙ্ক ধারার গানের দলের মধ্যে তারা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তারা মূলত ইন্ডি রক, সাইকাডেলিক রক, গ্যারেজ রক ও পোস্ট পাঙ্ক রিভাইভ্যাল ধাঁচের গান করে থাকে।
আর্কটিক মাঙ্কিজের যত অ্যালবাম—
হোয়াটেভার পিপল সে আই অ্যাম, দ্যাটস হোয়াট আই অ্যাম নট (২০০৬)
ফেভারিট ওরস্ট নাইটমেয়ার (২০০৭)
হ্যামবাগ (২০০৯)
সাক ইট অ্যান্ড সি (২০১১)
এ এম (২০১৩)
আর্কটিক মাঙ্কিজের বর্তমান সদস্যরা
অ্যালেক্স টার্নার—লিড ভোকালস, লিড গিটার, রিদম গিটার, কি-বোর্ডস, ট্যামবুরিন (২০০২-বর্তমান)
জেমী কুক—লিড গিটার ও রিদম গিটার (২০০২-বর্তমান)
ম্যাট হেল্ডারস—ড্রামস, পারকাশন (২০০২-বর্তমান)
নিক ও ম্যালি—বেইজ গিটার, ব্যাকিং ভোকালস (২০০৬-বর্তমান)
মনোয়ারুল হক