আর্কাইভস নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জাদুঘরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা এবং জাতীয় উন্নয়নে ভূমিকা’ শীর্ষক তিন দিনের কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠান হবে সকাল ১০টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থাসমূহ, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস)।
সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন পর্ষদের সভাপতি এম আজিজুর রহমান।