আর্ট সেন্টারে ‘১৮ সোল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে জাল ফেলে মাছ শিকার করছেন এক জেলে। ওপারে বিস্তীর্ণ ফসলের মাঠের আলে একলা পথিক, দিগন্তে ছোট গাছপালার আড়ালে ছোট্ট বাড়ি। ছোট নদীর বুকে ডিঙি নৌকায় বৈঠা হাতে কিশোর। এই ছবিটি ছাড়াও আছে কিছু বিমূর্ত রীতির চিত্রকর্ম। দেশের ১৮ জন বিশিষ্ট শিল্পীর আঁকা ‘১৮ সোল’ নামের এসব চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে। শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ, নিসার হোসেন, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য্য প্রমুখ। গতকাল শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও শিল্পবোদ্ধা ইফতেখার এ খান।অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্র মাধ্যমের প্রায় অর্ধশত চিত্রকর্ম আছে প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে ১১ মে পর্যন্ত।