আর্তের পাশে বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। সেখানকার অসহায় মানুষের হাহাকার পৌঁছে গেছে জাস্টিন বিবারের কানে। বিবার ঘূর্ণিঝড়-দুর্গত মানুষের সাহায্যার্থে নিজের দামি একটি চিত্রকর্ম নিলামে বিক্রি করে দিচ্ছেন। লস অ্যাঞ্জেলেসে নিজের বাসার দেয়ালে ঝোলানো সেই চিত্রকর্মটির ছবি অনলাইনেও ছেড়েছেন বিবার। চিত্রকর্মটির পাশে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে তোলা ছবির নিচে বিবার লিখেছেন, ‘আমরা এভাবেই সাহায্য করতে পারি।’
কদিন আগে মার্কিন ব্যান্ড জার্নিও জাতিসংঘের খাদ্য তহবিলে সাড়ে তিন লাখ ডলার দান করেছে দুর্গত ব্যক্তিদের জন্য। পিটিআই।