প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালি পর্দা ও ভক্তদের হৃদয় কাঁপাতে টার্মিনেটর ৫ নিয়ে ফিরে আসছেন আর্নল্ড শোয়ার্জনেগার। টার্মিনেটর ৫-এর নাম দেওয়া হয়েছে ‘জেনেসিস’। ৬ আগস্ট তিনি লিখেছেন, ‘আমি ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি টার্মিনেটর জেনেসিস-এর সঙ্গে জড়িত সবাইকে দারুণ সব শটের জন্য। খুব চ্যালেঞ্জিং ও মজার একটা সময় কাটিয়েছি আমরা। নির্দেশক থেকে শুরু করে প্রযোজক, ক্যামেরা টিম থেকে শুরু করে কেটারিং, ভিজুয়াল ইফেক্ট থেকে মেকআপ—কোনো অংশ বাদ দিয়ে কাজটা করা সম্ভব ছিল না। ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি জানি, আমরা সবাইকে আবার মনে করিয়ে দিতে পারব, কেন তাঁরা টার্মিনেটর ছবির ভক্ত। ২০১৫ সালের ১ জুলাই আমি ফিরে আসছি।’