আলতাফ মাহমুদকে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সুরকার ও সংগীতপরিচালক আলতাফ মাহমুদকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন সেন্টু রায়। ছবির নাম আলতাফ মাহমুদ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বেগম সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে।নির্মাতা সূত্রে জানা গেছে, এই তথ্যচিত্রে আলতাফ মাহমুদের জীবন ও সংগীতের দর্শন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেড় ঘণ্টার এই ছবি তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। এখানে আলতাফ মাহমুদের জন্মস্থান বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। রয়েছে আলতাফ মাহমুদকে নিয়ে তাঁর পরিবারের সদস্য, বন্ধু ও সংগীত অঙ্গনের সহযোদ্ধাদের স্মৃতিকথা।পরিচালক সেন্টু রায় বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুর সৃষ্টি থেকে শুরু করে আমাদের সংগীত ও স্বাধীনতা-সংগ্রামে আলতাফ মাহমুদ একটি উজ্জ্বল অধ্যায়। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, একজন অমর সুরকার। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর শত অত্যাচারেও তিনি মুখ খোলেননি। কিন্তু তাঁকে আমরা ভুলতে বসেছি। আমার মনে হয়েছে, তাঁকে নিয়ে কিছুু করা দরকার। আমি মনে করি, তথ্যচিত্রটি আলতাফ মাহমুদকে নতুন প্রজন্মের সামনে কিছুটা হলেও তুলে ধরতে পারবে।’বাংলা ধরিত্রীর আয়োজনে নির্মিত এই তথ্যচিত্র পরিচালনা ও সংগীত আয়োজন করেছেন সেন্টু রায়। চিত্রগ্রহণ করেছেন মাকসুদুল বারী ও নাফিস নাদভী।উদ্বোধনী প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।