আলভির বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী আলভির সঙ্গে আমির হাসানের প্রেম নয় বছরের। সম্পর্কে চাচাতো ভাইবোন। নিজেদের পছন্দের কথাটা তাঁরা একজন আরেকজনকে জানিয়েছিলেন, ওই তারিখটি ছিল ১১ অক্টোবর। তাই বিয়ের জন্যও বেছে নিলেন এই তারিখটিকেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের পল্লবীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়ার মেয়ে আলভি বললেন, ‘আয়োজনটা যেহেতু খালার বাসায় হয়েছে, তাই টিভি, চলচ্চিত্র আর সংবাদমাধ্যমের কাউকে আমন্ত্রণ জানাতে পারিনি। তবে পরে সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’আলভি জানালেন, তাঁর বর আমির হাসান ব্যবসায়ী। পাশাপাশি অভিনয়ও করছেন। যুক্ত আছেন দেশ নাটকের সঙ্গে। টিভিতে আমির এখন অভিনয় করছেন অহংকার ও গুলশান এভিনিউ ধারাবাহিকে। আলভি ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন।