আলমগীর ও রুনার আমন্ত্রণে তারকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করেছেন চিত্রনায়ক আলমগীর। ঢাকার এফডিসিতে চলছে এই সিনেমার শুটিং। ‘একটি সিনেমার গল্প’ নামের এই সিনেমার শুটিং নিয়ে গতকাল শুক্রবারও সকাল থেকে এফডিসিতে ব্যস্ত ছিলেন আরিফিন শুভ, ঋতুপর্ণাসহ অন্য শিল্পীরা। রাত নয়টায় এফডিসির চার নম্বর ফ্লোরে প্রথম আলোর সঙ্গে আলাপে শুভ বলেন, ‘আজ আমাদের সবার দাওয়াত। তাই সবাই মিলে এখন ছুটছি রুনা ম্যাম (রুনা লায়লা) ও আলমগীর স্যারের (আলমগীর) বাসায়।’ আলমগীর ও রুনার আসাদ অ্যাভিনিউয়ের বাসায় খাওয়াদাওয়ার পাশাপাশি ছিল জম্পেশ আড্ডা। ‘একটি সিনেমার গল্প’ পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আলমগীর। এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন চম্পা, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।








