আলসে কাজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল
কাজল

অভিনয় থেকে একরকম ছুটিই নিয়েছিলেন ২০০১ সালে। মাঝে ২০০৬ সালে ফানা, ২০০৮ সালে ইউ মি ঔর হাম, তারও দুই বছর পর করন জোহরের উই আর ফ্যামিলি। এরপর আবার ডুব মেরেছেন কাজল। অতিথি শিল্পী হিসেবে পর্দায় টুকটাক হাজির হলেও বলতে গেলে একরকম অবসরই যেন নিয়ে নিয়েছেন এ সময়ের এই ভীষণ জনপ্রিয় অভিনেত্রী।
জনপ্রিয়তা তাঁর এখনো আছে। এখনো কাজলের ভক্তরা ভীষণ বোধ করেন তাঁর শূন্যতা। কিন্তু কাজল কেন ফিরে আসছেন না? তাঁর উত্তর, ‘আসলে আমি খুব অলস। একটা নির্দিষ্ট পর্যায়ের পর আমি কোনো কাজ বা ছবি করতে পারি না। বছরে দুটি ছবিতে কাজ করাই আমার জন্য যথেষ্ট মনে হয়, মনে হয় কাজ তো করছিই।’ পিটিআই।