আলাদিনের দৈত্যের কাছে হুমায়ূনকে চাইতেন শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি আলাদিনের দৈত্যের কাছ থেকে সত্যিকারের কিছু পাওয়ার সুযোগ থাকত, তাহলে হুমায়ূন আহমেদকেই আবার ফিরে পেতে চাইতাম।’ বৈশাখী টেলিভিশনের ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদ প্রসঙ্গে এ কথা বলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।বৈশাখী টেলিভিশনের ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে শাওন আরও জানিয়েছেন, হুমায়ূন আহমেদের নামে ন্যূনতম একটি সড়কের নামকরণ করা উচিত। কারণ, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয়তম নাম। সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।জানা গেছে, ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ প্রসঙ্গ ছাড়াও শাওন কথা বলেছেন নিজের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা, অভিনয় ও বর্তমান ব্যস্ততাসহ নানা প্রসঙ্গে। সম্প্রতি মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা হুমায়ূন আহমেদের যেসব চিত্রকর্ম তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছেন, সে বিষয়েও মন্তব্য করেন শাওন। অনুষ্ঠানে শাওন বলেন, ‘চিত্রকর্ম ছিল ২৫টি কিন্তু জানতে পারলাম, তিনি ২০টি ছবি ফেরত দিয়েছেন। বাকি পাঁচটি চিত্রকর্ম কোথায় গেল?’অনুষ্ঠানে এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে শাওনের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো। পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় ‘লীজান শুধুই আড্ডা’ প্রচারিত হবে আগামী শনিবার রাত নয়টা ১০ মিনিটে।