আলিয়ার মধুর দুর্ভোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেলের বিলাসবহুল ঘর নয়, ভ্যানিটি ভ্যান নয়, আলিয়া ভাটকে ঘুমাতে হচ্ছে মাটিতে! খেতে হচ্ছে একদম সাদামাটা খাবার। থাকতে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে। তবে এমন কষ্টেও আলিয়ার অনুযোগ নেই বিন্দুমাত্র। বলিউড নায়িকার তকমা তো তিনি পেয়েই গেছেন, এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অভিনয়শিল্পী হিসেবে। ইমতিয়াজ আলীর পরিচালনায় হাইওয়ে ছবিটি তাঁকে এনে দিতে পারে এই সম্মান—এমনই মনে করছেন তিনি। আর এই ছবির শুটিং হচ্ছে ভারতের ছয়টি রাজ্যে। এর আগে রকস্টার ছবির শুটিংয়ের সময় রণবীর কাপুরকেও এভাবেই পরিশ্রম করিয়েছিলেন ইমতিয়াজ। হাইওয়ে ছবিতে আলিয়ার সহশিল্পী রণদীপ হুদা। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে। ফিল্মফেয়ার।