আলিয়ঁস ফ্রঁসেজে ইঁদুরের স্থাপনাশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজের ভেতরটা ইঁদুরে সয়লাব। তবে স্থবির। মৃৎ-ইঁদুরের মধ্যখানেই অতিথিরা বসে শুনছিলেন ইঁদুর বিলুপ্তির নেপথ্য-কাহিনি। গতকাল বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের একক শিল্প প্রদর্শনী ‘রুটেড ইন সয়েল’। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গ্যালারির ভেতরে স্তূপ করে রাখা ধানের ওপর হাজারো ইঁদুরের প্রায় জীবন্ত স্থাপনাশিল্প ঘুরে দেখেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের, বিশেষ অতিথি শিল্পী ও সমালোচক মোস্তফা জামান ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস। প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।