আলিয়ঁস ফ্রঁসেজে একক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পী লুবনা চর্যার এই তৃতীয় একক চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে নিসর্গ, শহর ও শহরের জীবন নিয়ে আঁকা চিত্রকর্ম।
গতকাল সন্ধ্যায় ‘বিম্ব’ নামে চিত্র প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস এবং কবি ও গায়ক কফিল আহমেদ।

.
.

ইংরেজি সাহিত্যে লেখাপড়া করা লুবনা চর্যার ছবি আঁকার বিষয় চারপাশের পরিবেশ। সেই পরিবেশ দেখে নিজের ভাবনাকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করতেই ছবি আঁকা। তিনি বলেন, ‘শুধু ছবি আঁকার জন্যই আমি ছবি আঁকি না। আমি চাই, আমার ছবির ভাবনা ও উপস্থাপনা মানুষকে কবিতার মতো ভাবিত করুক। আমি সব সময় চেষ্টা করি প্রতিটি ছবিতে আলাদা গল্প উপস্থাপন করতে।’

.
.

চিত্র প্রদর্শনীতে মোট ২০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ১৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। রোববারে সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রদর্শনীটি সবাই দেখতে পারবেন।