আলিয়ঁস ফ্রঁসেজে একক মূকাভিনয় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে মূকাভিনয় l প্রথম আলো
আলিয়ঁস ফ্রঁসেজে মূকাভিনয় l প্রথম আলো

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তনে মীর লোকমানের একক মূকাভিনয় ‘সার্কেল’-এর প্রথম প্রদর্শনী ছিল গতকাল সন্ধ্যায়। বিকেল থেকেই দর্শক সমাগম শুরু হয়। ‘পৃথিবী: সৃষ্টির প্রারম্ভে’ উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হয় প্রদর্শনী। না-বলা কথাগুলো না বলেই যেন বলে গেলেন মীর লোকমান। মোট আটটি বিষয় নিয়ে সাজানো হয়েছে ‘সার্কেল’ প্রযোজনাটি, যেখানে স্বার্থকেন্দ্রিক চলমান দ্বন্দ্ব-সংঘাত ও সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় উত্তেজনা ও বর্তমান সংকটকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আক্তারুজ্জামান।