আলিয়ঁস ফ্রঁসেজে 'অ্যানিমেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারির একটি স্টলে বাক্সের ওপর বঙ্গবন্ধুর ছোট ছোট আবক্ষমূর্তি। সেখানে দর্শনার্থী হিসেবে হাজির হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক। স্টলের একজন বললেন, ভাস্করের দ্বারা নয়, প্রিন্টারের মাধ্যমেই প্রিন্ট করে তৈরি করা হয়েছে এটি।
অ্যানিমেশন অ্যান্ড ইন্টারঅ্যাকটিভ টেকনোলজি অ্যাসোসিয়েশনের (আইটা) আয়োজনে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম অ্যানিমেশন ও গেম ডেভেলপারদের মেলা ‘অ্যানিমেলা ২০১৬’। সেখানে দেখা মিলবে এই থ্রিডি প্রিন্টারের।