আলিয়ঁস ফ্রঁসেজে 'প্রথম পর্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনযোগ দিয়ে ‘প্রথম পর্ব’ প্রদর্শনীর একটি চিত্রকর্ম দেখছেন একজন অতিথি। ছবি: প্রথম আলো
মনযোগ দিয়ে ‘প্রথম পর্ব’ প্রদর্শনীর একটি চিত্রকর্ম দেখছেন একজন অতিথি। ছবি: প্রথম আলো

এই প্রদর্শনীর চিত্রকর্ম ফুটিয়ে তোলার জন্য মাধ্যমগুলো শুধু গতানুগতিক ম্যাটেরিয়ালেই সীমাবদ্ধ ছিল না, বেশির ভাগ শিল্পকর্মই প্রাণরস নিয়েছে প্রকৃতি থেকে। অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের চারপাশের আবহের তীক্ষ্ণ পর্যবেক্ষক এবং তাঁদের শিল্পকর্মে খুব সূক্ষ্মভাবে সেসব উঠে এসেছে। চিত্রকর্মগুলো খুবই সতেজ এবং দর্শকদের মনে এক ধরনের প্রফুল্লতা জাগিয়ে তোলে। রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে গতকাল শুক্রবার শুরু হওয়া ‘আউট ডোর আর্টিস্ট গ্রুপ’ আয়োজিত ‘প্রথম পর্ব’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর অতিথিরা এমনই মন্তব্য করেছেন। তাঁরা ‘প্রথম পর্ব’ শীর্ষক প্রদর্শনীটি উদ্বোধন করেন। দলগত এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা সবাই ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ‘প্রথম পর্ব’ শিল্পী। ছবি: প্রথম আলো
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ‘প্রথম পর্ব’ শিল্পী। ছবি: প্রথম আলো

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল হাসান বাদল ‘প্রথম পর্ব’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী রেজাউন নবী, এটিএন বাংলার প্রধান সম্পাদক রুমি নোমান এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ।

প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। ছবি: প্রথম আলো
প্রদর্শনীটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। ছবি: প্রথম আলো

এই দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন অজয় পাল, দীপ্ত মোদক, মো. ফাইজুল ইসলাম, নাফিসা হোসেন, নাসরিন জাহান, সাইফুল ইসলাম, শেখ সারমিনা মান্নান, সুমাইয়া শারমিন এবং তৃষা ফেরদৌসী।

প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।