প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে গতকাল শুরু হলো শিল্পী মহিউদ্দিন আহমেদের ‘পরিপার্শ্বের প্রভাব-৪’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রতিষ্ঠানটির ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক এবং জনতা ব্যাংকের পরিচালক সংগীতা আহমেদ।
প্রদর্শনীতে প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত।