আলিয়ার বিয়েই হবে না!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সব বাবার মতো মহেশ ভাটও মেয়েদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। মেয়েদের বুকের মধ্যে আগলে রাখতে চান। আলিয়া ভাটের ধারণা, এই ভালোবাসার কারণে তাঁর কখনো বিয়েই হবে না। বাবা যে বিয়েই দিতে রাজি হবেন না!
আলিয়া বলেন, ‘সব বাবার মতো আমার বাবাও নিজের মেয়েকে বিয়ে দিতে চান না। কদিন আগে তিনি আমাদের বলেছেন, দরকার হলে তোমাদের বন্দী করে রাখব। এটা স্রেফ কথার কথা না। মনে-প্রাণে তিনি সেটা বিশ্বাসও করেন।’
নতুন ছবি টু স্টেটস-এ একটি চুমুর দৃশ্যে অভিনয় করেছেন আলিয়া। তিনি বলেন, ‘অভিনয়ের জন্য রক্ষা পেয়েছি। সত্যি সত্যি বাবার সামনে প্রেমিককে চুমু খেলে সোজা চড় মারতেন।’ আইএএনএস।