আলিয়ার ভয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীসে সবচেয়ে বেশি ভয় পান আলিয়া ভাট? মাকড়সা নাকি তেলাপোকা? বলিউড অভিনেত্রীর উত্তরটা চমকে দেবে আপনাকে। আলিয়া সবচেয়ে বেশি ভয় পান কাজল-কারিনাদের মতো প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে তুলনা করা হলেই।
আলিয়া বলেন, ‘কাজল সুন্দর আর দুর্দান্ত একজন অভিনেত্রী। তাঁর চোখজোড়াই যেন কত কথা বলে! তাঁর কিংবা কারিনা কাপুরের সঙ্গে তুলনা হলে আমি ভয় পেয়ে যাই। আমি ওঁদের ধারে-কাছেও নই।’
অবশ্য কারিনা-কাজল নয়, আলিয়ার অনুপ্রেরণা প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার মতো তিনিও চুটিয়ে গান করছেন। হাইওয়ের পর এবার হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতেও গান গেয়েছেন তিনি। টিওআই।