আলীকে নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভক্ত ও বন্ধুদের জন্য আলীর মৃত্যু—এ বড় দুঃসংবাদ। কয়েক দশক ধরেই শুধু মুষ্টিযোদ্ধা হিসেবে নন, রাজনৈতিক অ্যাকটিভিস্ট, বর্ণবাদবিরোধী আন্দোলনকারী হিসেবে আলোচনায় ছিলেন আলী। তাঁকে নিয়ে অনেকগুলো চলচ্চিত্রও তৈরি হয়েছে। তারই কয়েকটির সঙ্গে পরিচিত হয়ে নিন।

মোহাম্মদ আলীকে নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু চলচ্চিত্র
মোহাম্মদ আলীকে নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু চলচ্চিত্র
.
.

১. আলী দ্য ফাইটার (১৯৭৫)
এ ছবিটিই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা আলীকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র। এই ছবির পেছনের গল্প হিসেবে আছে জো ফ্রেজিয়ারের সঙ্গে মোহাম্মদ আলীর প্রথম লড়াইটি। এটি ছিল হেভিওয়েট জীবনে আলীর প্রথম পরাজয়। ১৫টি রাউন্ড।

.
.

২. দ্য গ্রেটেস্ট (১৯৭৭)
নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রে আলী অভিনয় করেন। এ ছবির শুরু হয়েছিল মুষ্টিযোদ্ধা হিসেবে আলীর উন্মেষের সময়টি ধরে। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া, ইসলাম ধর্ম গ্রহণ, ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকার করা, তাঁর কাছ থেকে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব কেড়ে নেওয়া—এসবই রয়েছে এই ছবিতে।

.
.

৩. হোয়েন উই ওয়্যার কিংস (১৯৯৬)
মুষ্টিযুদ্ধ নিয়ে নির্মিত ছবিরগুলোর মধ্যে এ ছবিটিকে রাখা হয় একেবারে সামনের কাতারে। এ ছবিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্যে নির্মিত প্রামাণ্যচিত্র হিসেবে জিতে নেয় অস্কার। এই ছবিতে ‘র্যাম্বল ইন দ্য জঙ্গল’-এর গল্প রয়েছে। ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী শিরোপা জয়ের প্রত্যাশায় তখনকার হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যানের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হন। প্রমোটর ডন কিং খুব চাইছিলেন লড়াইটা হোক, কিন্তু লড়াই আয়োজন করার মতো অর্থ জোগাড় করা যায়নি। তখন জায়ারের একনায়ক মবুতু সেসে সুকো জায়ারেই এই লড়াইয়ের আয়োজনের সব ব্যবস্থা করে দেন।

.
.

৪. আলী (২০০১)
এটি আরেকটি জীবনীভিত্তিক ছবি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এখানে আলীর ভূমিকায় অভিনয় করেন উইল স্মিথ। ছবিটি সনি লিস্টনকে হারিয়ে আলীর প্রথম হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধের কারণে খেতাব হারানোর পর জর্জ ফোরম্যানের কাছ থেকে খেতাব জয়ের ঘটনা বর্ণিত হয়েছে এই ছবিতে। ছবিটি সমালোচক ও ক্রীড়াপ্রেমীদের প্রশংসা পেয়েছিল। উইল স্মিথ ও জন ভয়েট—দুজনই সেরা অভিনয়শিল্পীর মনোনয়ন পেয়েছিলেন।

.
.

৫. ফেসিং আলী (২০০৯)
এটি অন্য ধরনের ছবি। এ ছবিতে জো ফ্রেজিয়ার, জর্জ ফোরম্যান, ল্যারি হোমসের মতো বিখ্যাত মুষ্টিযোদ্ধারা প্রতিদ্বন্দ্বী হিসেবে আলীর মূল্যায়ন করেছেন। তাঁরা তাঁদের ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন।

.
.

৬. আই অ্যাম আলী (২০১৪)
সেই ক্যাসিয়াস ক্লের যুগ থেকে শুরু করে আলীর জীবনের বিভিন্ন সময়কে ঘিরেই তৈরি হয়েছে এই ছবি। এতে রয়েছে আবেগের মিশেল। পরিবারের মানুষ, কাছের মানুষেরাও এখানে মূল্যায়ন করেছেন আলীর।