আলীফের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনয়শিল্পী আলীফ চৌধুরীর বিয়ে হলো ২১ অক্টোবর সন্ধ্যায়। আলীফের স্ত্রী নাহিদা মাহমুদা তন্বী এবারই এমবিবিএস চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। তিনি সিকদার মেডিকেল কলেজের ছাত্রী। গতকাল বুধবার দুপুরে আলীফ বললেন, ‘বিয়েটা পুরোপুরি পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ি দুজনই হজে গেছেন। যাওয়ার দুই দিন আগে বিয়ের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের বিয়ে হয়েছে মিরপুর ডিওএইচএস এলাকায় শ্বশুরের বাসায়। ঘরোয়াভাবে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে শুধু আমাদের দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।’আলীফ জানান, শ্বশুর-শাশুড়ি হজ শেষে ফেরার পরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে অনুষ্ঠানটি এবার শীতেই হওয়ার সম্ভাবনা বেশি।