আলোকচিত্রে মানুষের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদীপ জ্বালিয়ে ‘লাইফ, লাইট অ্যান্ড ক্যাওস’ প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলো
প্রদীপ জ্বালিয়ে ‘লাইফ, লাইট অ্যান্ড ক্যাওস’ প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলো

ক্যামেরার লেন্সে চোখ রেখে আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী তুলে এসেছেন জীবনের বাস্তবতা, অনুভূতি, সুখ-দুঃখ, আনন্দ। মানুষের মুখ, তাদের অভিব্যক্তি ও ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে ভিন্নধর্মী গল্পকে ধারণ করে সাজিয়েছেন নিজের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী ‘লাইফ, লাইট অ্যান্ড ক্যাওস’।
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে শুক্রবার প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ ও হাতিল কমপ্লেক্স লিমিটেডের পরিচালক মশিউর রহমান। আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোকচিত্রে জয় মানুষের জীবনের সাদামাটা গল্পগুলো সম্পূর্ণ নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন
আলোকচিত্রে জয় মানুষের জীবনের সাদামাটা গল্পগুলো সম্পূর্ণ নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন

বিচ্ছিন্ন মানুষের মুখ, তাদের অভিব্যক্তি, তাদের অ্যাকশন এবং রি-অ্যাকশন নিয়ে ভিন্নধর্মী গল্পের মাধ্যমে সাজানো হয়েছে ‘লাইফ, লাইট অ্যান্ড ক্যাওস’ আলোকচিত্র প্রদর্শনীর। নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সময়কে স্থিত করেই জয় তাঁর গল্প বলার চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন, এই ছবি দেখে পরবর্তী প্রজন্মের মানুষেরা জীবনের সুন্দর দিকগুলো তুলে নিয়ে আসার অনুপ্রেরণা পাবে।
৩০টি পৃথক আলোকচিত্র দিয়ে সাজানো এই প্রদর্শনীটি আরও আকর্ষণীয় করে তুলতে ছিল মোবাইল ফোন শিল্প প্রদর্শনী। এ আয়োজনটি ছিল বাইরের জুম গ্যালারিতে।

প্রদর্শনী সাজানো হয়েছে ৩০টি আলোকচিত্র দিয়ে
প্রদর্শনী সাজানো হয়েছে ৩০টি আলোকচিত্র দিয়ে

৬ জুন পর্যন্ত প্রদর্শনী শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত, সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।
জয় কে রায় চৌধুরী একই সঙ্গে আলোকচিত্রী এবং চিত্রশিল্পী। তিনি নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন।

প্রদর্শনী আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে মূল গ্যালারির বাইরে ছিল মোবাইল ফোন শিল্প প্রদর্শনী
প্রদর্শনী আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে মূল গ্যালারির বাইরে ছিল মোবাইল ফোন শিল্প প্রদর্শনী