আলো ও শব্দে বাংলাদেশের ইতিহাস
আলো ও শব্দের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস। সঙ্গে থাকছে ছবি ও কোরিওগ্রাফি। আয়োজনটির শিরোনাম বাংলাদেশের হূদয় হতে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভের অংশ সবার জন্য উন্মুক্ত করা উপলক্ষে আয়োজন করা হয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ড শোর। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ক্রিয়েশনস আনলিমিটেড ও গৌরবের প্রান্তর। বাংলাদেশের হূদয় হতের পুরো পরিকল্পনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক। তিনি বলেন, ‘আমাদের এই আয়োজনটি ৩২ মিনিটের। ক্যানভাসটাও বিশাল। স্বাধীনতাস্তম্ভ প্লাজার পুরোটাই ব্যবহার করছি। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাসকে। থাকছে কোরিওগ্রাফির ব্যবহারও।’তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। ১৯৪৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক সব ঘটনা থাকছে এখানে। পাশাপাশি আরও থাকছে বাঙালি জাতির ইতিহাস।’কোরিওগ্রাফিতে অংশ নিচ্ছে বিভিন্ন নাট্যদলের ৭০ জন সদস্য। এই অংশটি নির্দেশনা দিচ্ছেন রাফি সুমন। আর পুরোটার সংগীতায়োজন করেছেন আহসান রেজা খান।গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের হূদয় হতের প্রথম প্রদর্শনী হলো। ৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা পৌনে সাতটায় দর্শকেরা উপভোগ করতে পারবে এই আয়োজনটি।জানা গেছে, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২৬ থেকে ২৮ মার্চ একই স্থানে বাংলাদেশের হূদয় হতের আরও তিনটি প্রদর্শনী হবে।