আলো নেভাতে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার সমর্থনে ২৭ মার্চ বিশ্বব্যাপী রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ‘আর্থ আওয়ার’ পালন করা হবে। সেদিন ওই এক ঘণ্টা আলো বন্ধ রাখতে ভারতের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। ২০০৭ সালে সিডনিতে ডব্লিউডব্লিউএফের মাধ্যমে আর্থ আওয়ারের ধারণাটি প্রবর্তিত হয়। এ বছর আর্থ আওয়ার ক্যাম্পেইনে ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘বিদ্যুৎ কীভাবে বাঁচানো যায়, লোকজনের তা জানা প্রয়োজন। এ ব্যাপারে আমি ও আমার পরিবারের সদস্যরা উদ্যোগ নিয়েছি। চলচ্চিত্র জগতে আমার বন্ধুদের বলেছি ওই এক ঘণ্টা ছবির শুটিং বন্ধ রাখতে।’ ওয়েবসাইট।