আলোকচিত্র প্রদর্শনী দৃক গ্যালারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল আকাশ। আকাশের নিচে তালগাছে অগণিত বাবুই পাখির বাসা। পাখিরা ফিরছে তার বাসায়। একটু এগিয়ে যেতে শরতের আকাশের নিচে ছোট্ট একটি নদী। নদীর পাড়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধা, সামনেই পালতোলা নৌকা। ক্যামেরায় বন্দী এই ছবিগুলোকে প্রথমে মনে হবে কোনো শিল্পী নিপুণ হাতে এঁকেছেন অপূর্ব এই দৃশ্য।
দেশের বিভিন্ন স্থানে তোলা আলোকচিত্র নিয়ে গতকাল শুক্রবার দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘শান্তির উৎসব’ শীর্ষক প্রদর্শনী। বিকেলে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ আলোকচিত্রী আনোয়ার হোসেন। মোট ৩৬টি আলোকচিত্র রয়েছে এতে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবাই চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউডার চারুকলা অনুষদে কেউ পড়ছেন, কেউ পড়া শেষ করেছেন।
প্রদর্শনী চলবে ৪ নভেম্বর পর্যন্ত।