প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুখের রাজ্য নামে পরিচিত এক দেশ ভুটান। এই দেশটির বার্ষিক উৎপাদন ক্ষমতার (জিডিপি) তুলনায় মানুষের গড় সুখানুভবের ওপর বেশি প্রাধান্য দেওয়া হয়। আর যুগ যুগ ধরে এই সুখে থাকার বিষয়টি নিয়ে গবেষণার জন্য দুই ধাপে এ দেশের একদল আলোকচিত্রী ২০১৫ ও ২০১৬ সালে ভুটানে গিয়েছিলেন। তাঁরা ‘ফটো এক্সপিডিশন টু ভুটান’ শীর্ষক কার্যক্রমে অংশ নেন। এই কার্যক্রমে অংশগ্রহণকারী ১৬ জন আলোকচিত্রশিল্পীর নির্বাচিত ৪৪টি ছবি নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হলো ‘ভুটান ডায়েরিজ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশে এই প্রথম ভুটানকে কেন্দ্র করে কোনো আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো।
তিন দিনের এই প্রদর্শনী চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।