আলোকচিত্রী খুঁজতে রিয়ালিটি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন তো নানা বিষয়ে মেধা খোঁজার জন্য রিয়ালিটি শোর আয়োজন করা হচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হলো আলোকচিত্র। আজ থেকে চ্যানেল আইতে শুরু হচ্ছে রিয়ালিটি শো লুমিক্স ক্লিক টু ফেইম। ১০ পর্বের এই রিয়ালিটি শো নিয়ে তৈরি অনুষ্ঠান দেখানো হবে শুক্রবার রাত সাড়ে ১১টায়। জানা গেছে, সম্প্রতি আলোকচিত্রীদের কাছ থেকে আলোকচিত্র আহ্বান করা হয়। এরপর প্রায় সাড়ে ছয় হাজার আলোকচিত্র জমা পড়েছে। সেখান থেকে ১০০টি সেরা ছবি বাছাই করেন বিচারকেরা। এই ছবি নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হলো ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে। প্রদর্শনী শেষে বাছাই করা ১০ জন আলোকচিত্রীকে নিয়ে ‘লুমিক্স ক্লিক টু ফেইম’ দল ঘুরে বেড়াচ্ছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। প্রতিযোগিতায় সেরা তিনজন আলোকচিত্রীর জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার, প্রদর্শনী ও পত্রিকায় কাজ করার সুযোগ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন প্রত্যয়। পরিচালনা করছেন অনন্যা রুমা ও মতিউর রহমান।