আলোকচিত্রী লতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতা মুঙ্গেশকর একসময় নিজেকে ভালো আলোকচিত্রী ভাবতেন। নিজের তোলা ছবিগুলোকে খুব সুন্দর বলে মনে হতো। তখন গানের পাশাপাশি ছবি তোলা ছিল তাঁর আরেকটি নেশা। একদিন অন্য একজন আলোকচিত্রীর তোলা ছবি দেখে ভুল ভাঙে লতার। লতা বলেন, ‘সলিল চৌধুরীর একটি বাংলা গানের ধারণকাজের সময় গৌতম রাজাধ্যক্ষ নামের সেই আলোকচিত্রী আমার কিছু ছবি তোলেন। পরে সেই ছবিগুলো দেখে আলোকচিত্র বিষয়ে নতুন ধারণা পেলাম। ছবিগুলো দেখে সেদিন মুগ্ধ হয়েছিলাম। ছবি এত সুন্দর হতে পারে! এরপর আর কখনো ছবি তোলার ব্যাপারে আগ্রহী হইনি।’শুক্রবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এভাবে নিজের আলোকচিত্রী হওয়ার গল্প বললেন লতা। সেটি ছিল আলোকচিত্র নিয়ে গৌতম রাজাধ্যক্ষের মারাঠি বই চেহরের প্রকাশনা উৎসব। এখানে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন লতা। ছবি তোলা নিয়ে এমনই ঘটনা সবার সামনে তুলে ধরেন তিনি।গৌতম রাজাধ্যক্ষও বললেন, ‘লতাজি সত্যিই একজন ভালো আলোকচিত্রী। অসংখ্য ছবি তুলেছেন তিনি। আর তা সত্যিই অতুলনীয়।’