আলোকচিত্রীর সঙ্গে পেনেলোপের বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ গতকাল সোমবার সকালে এক আলোকচিত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। বসনিয়ার রাজধানী সারায়েভোতে ক্রুজের নতুন চলচ্চিত্র ‘ভেনুতু আল মন্দ’র শুটিং হচ্ছে। সারায়েভোর পুরোনো এলাকা বাস্কারসিয়াতে অস্কারজয়ী অভিনেত্রী ক্রুজ তাঁর স্বামী অভিনেতা হাভিয়ার বার্দেম ও শিশুপুত্র লিওকে নিয়ে প্রাতঃভ্রমণে বের হলে এক আলোকচিত্রীর সম্মুখীন হন। আলোকচিত্রী লিওর ছবি তোলার চেষ্টা করেন। ঘটনার একপর্যায়ে সেই আলোকচিত্রীকে গালমন্দ করেন ক্রুজ। ইতালির পরিচালক সার্গেইও ক্যাস্তেলিতো পরিচালিত চলচ্চিত্রে অভিনয়ের জন্য ক্রুজ সপরিবারে প্রায় দুই সপ্তাহ ধরে কঠোর নিরাপত্তার মধ্যে সেখানে অবস্থান করছেন। ১৯৯২ থেকে ৯৫ সালের বসনিয়ার যুদ্ধের ওপর তৈরি হচ্ছে ছবিটি। ক্রুজ তাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। আইএএনএস।