আলোকচিত্রে একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে একটি হেলিকপ্টার ও দুটি বিমান দিয়ে সাহায্য করেছিল ভারত। এসবের একটি অ্যালুয়েট-৩। এর সামনে দাঁড়িয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিমানবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও প্রকৌশলী। এখন বঙ্গবন্ধু নেই, নেই সেই বিমানটিও। কিন্তু সেই স্মৃতি ধরে রাখা আছে ক্যামেরায়। আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিমানবাহিনীর বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার আলোকচিত্র। এ ছাড়া আছে ভারতের দেওয়া বিমান ডাকোটা বা ডিসি-৩ এবং হেলিকপ্টার অটারের বিভিন্ন সময়ের আলোকচিত্র। এমনি দুর্লভ কিছু আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। শিরোনাম ‘একাত্তরের আকাশ সৈনিক’। আয়োজক মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘একাত্তরের যাত্রী’। এসব আলোকচিত্র সংগৃহীত।