আলোকচিত্রে চাকদের জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২১টি গ্রামে চাক আদিবাসীদের বাস। নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে চাকরা এক সময় ছিল সত্যিকার অর্থেই অরণ্যচারী সুখী মানুষ। বাহিরের বিশ্বে তারা ছিল অপরিচিত। কিন্তু বন ধ্বংসের মাধ্যমে শুরু হয় তাদের দুর্ভোগ। চাকরা ক্রমাগত হারাতে থাকে তাদের জমি।২০০৮ সাল থেকে আলোকচিত্রী ফিলিপ গাইন চাকদের সঙ্গে থেকে ক্যামেরাবন্দী করেন দৈনন্দিন জীবন। এসব আলোকচিত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘লোভের বেড়াজালে: চাকদের কাহিনী’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বেসরকারি সংস্থা সেড আয়োজিত এ প্রদর্শনীতে গতকাল একই শিরোনামে দিনব্যাপী সেমিনারও অনুষ্ঠিত হয়। প্রদর্শনী চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।