আলোকচিত্রে ফুল পাখি ও প্রজাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুল, পাখি ও প্রজাপতির নানা রকমের আলোকচিত্র নিয়ে আজ শুরু হচ্ছে কাজী রওনক হোসেন ও এম এ তাহেরের যৌথ আলোকচিত্র প্রদর্শনী। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, আবদুল্লাহ আবু সায়ীদ, কাইয়ুম চৌধুরী ও মাহবুব জামিল।প্রদর্শনীতে মোট ৫৫টি আলোকচিত্র স্থান পাবে। এর মধ্যে কাজী রওনক হোসেনের রয়েছে ২৫টি আলোকচিত্র। অন্য ৩০টি আলোকচিত্রী এম এ তাহেরের। এতে রয়েছে বাংলাদেশের বিভিন্ন পাখি, ফুল ও বর্ণিল প্রজাপতির রঙিন আলোকচিত্র।