আলোকচিত্রে ব্যালে ও জ্যাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালে, জ্যাজ, সমকালীন এবং বেশ কিছু নিরীক্ষাধর্মী নৃত্যের নানা ভঙ্গিমার প্রায় ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের মূল মিলনায়তনে। এ ছাড়া প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন অঙ্গের নাচের ওপর একটি ভিডিও স্থাপনা। প্রদর্শনীর শিরোনাম ‘ফ্রোজেন ইন টাইমস—ফটোগ্রাফস অব ড্যান্স’। গতকাল এর উদ্বোধন হয়। প্রদর্শনী চলবে ৪ জুন।